লাগেজের ভেতর যুবতীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৫০ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭

গাজীপুরে লাগেজ থেকে আনুমানিক ২২ বছর বয়সী অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরণে হলুদ রঙের কামিজ এবং কালো সালোয়ার রয়েছে।

জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, চৌরাস্তা এলাকার জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়কের কাপাসিয়া- কিশোরগঞ্জ বাস স্টপেজে রাস্তার পাশে রাতে একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রাত একটার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাগেজ খুলে বস্তায় ভরা অবস্থায় এক যুবতীর মরদেহ পায়।

পরে মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লাগেজে মেয়েদের ব্যবহৃত কিছু জামা-কাপড় পাওয়া গেছে। দুর্বৃত্তরা অন্যত্র তাকে শ্বাসরোধে হত্যার পর লাগেজে ভরে মরদেহটি এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।