ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতা কর্মী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:১৩ এএম, ১০ ডিসেম্বর ২০১৭

গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের (৪০) নামে এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের সিরাজগঞ্জের কামারখন্দ থানার মেঘাই বর্ধঘাট এলাকার গোলবার হোসেনের ছেলে। কালিয়াকৈরের লতিফপুর বটতলা এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন।

নিহতের সহকর্মী মো. আব্দুর রাজ্জাক জানান, কাদের কালিয়াকৈর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। সকাল সোয়া ৮টার দিকে ডাইনকিনি এলাকায় একটি ময়লার ড্রেন পরিষ্কার গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমিনুল ইসলাম/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।