বিনামূল্যের বই বিতরণে টাকা আদায়ের ঘটনায় তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৯ ডিসেম্বর ২০১৭

গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বই পেতে শিক্ষকদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ ও শিক্ষকদের বিক্ষোভের ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির জানান, ঘটনাটি তদন্তে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ইয়াসির আরেফিনকে প্রধান করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির আরেক সদস্য হলেন- গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা। আগামী রোববার কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গুদামে বই নিতে গিয়ে টাকা না দেয়ায় বঞ্চিত শিক্ষকরা বিক্ষোভ করেন। বই বিতরণের আগেই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে প্রতিনিধি নিয়োগ করে এসব অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।