গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দম্পতি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৪:০৪ এএম, ৩১ ডিসেম্বর ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছে তাদের ছেলে। শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার ফারুক খান (৩৫) ও তার স্ত্রী পলি আক্তার (৩০)। আহত হয়েছে তাদের ছেলে মারুফ (৮)।

সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জাগো নিউজকে জানান, গাজীপুরের চন্দ্রা থেকে মোটরসাইকেলে করে ফারুক খান তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন। কড্ডা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পলি আক্তারকে মৃত ঘোষণা করেন। এর ঘণ্টা খানেক পর চিকিৎসাধীন অবস্থায় ফারুক খান মারা যান। ছেলে মারুফ ওই হাসপাতালে ভর্তি রয়েছে।

আব্দুর রহমান আরমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।