গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৮ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।রোববার রাত দেড়টার দিকে সদর উপজেলার ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসচালক শেখ শাহিন (৪৮) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল গ্রামের শেখ খবিরের ছেলে। তবে নিহত অপর এক নারীর পরিচয় জানা যায়নি।

সদর থানার এসআই শওকত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বনফুল পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক তারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন মারা যান।

দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। নিহতদের মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।