অবশেষে নিখোঁজ স্পিডবোট চালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১২ জানুয়ারি ২০১৮

কক্সবাজার-মহেশখালী নৌপথে ভারতীয় পর্যটকবাহি স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ চালকের মরদেহ ৫ দিন পর মিলেছে। দুর্ঘটনাস্থলেই শুক্রবার সকাল ৮টার দিকে তার মরদেহটি ভেসে উঠে।

স্পিডবোট চালকের নাম মো. আনিছ (২৮)। তিনি মহেশখালী পৌরসভার চরপাড়া এলাকার রেডক্রিসেন্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৌলভী জমিরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার দুপুরে কক্সবাজার ছয় নাম্বার জেটিঘাট হতে ভারতীয় পর্যটকসহ ১০ যাত্রী নিয়ে মহেশখালীর পথে রওয়ানা হন আনিছ। বাঁকখালী মোহনায় পৌঁছা মাত্র একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এসময় ১০ জনকে আহত অবস্হায় কোস্টগার্ড ও ডুবুরিরা উদ্ধার করলেও স্পিডবোটের চালক আনিছ নিখোঁজ ছিলেন। অবশেষে শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া গেছে।

মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ম. আবুল কালাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনিক অনুমতি নিয়ে তাকে দাফন করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।