অবশেষে হার মানলো সাপটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮

সাপ-বিড়ালের প্রায় ১৫ মিনিট লড়াইয়ের পর অবশেষে হার মানলো সাপটি। আর সাপটিকে মারার পরই খ্যান্ত দিল বিড়ালটি। শনিবার বিকেলে যশোর শহরের শংকরপুর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে।

আর সাপ-বিড়ালের এ লড়াইয়ের ভিডিওটি ধারণ করেছেন যশোর আব্দুর রাজ্জাক কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী সোনিয়া আফরিন সোমা।

সোনিয়া আফরিন সোমা জানান, বাড়ির পেছনের ড্রেন থেকে ওঠে এসে একটি ঢোড়া সাপ বাড়ির উঠানে ঘাসের মধ্যে ছিল। একটি বিড়াল সাপটিকে দেখতে পেয়ে তার সঙ্গে লড়াই শুরু করে। প্রায় ১৫ মিনিট ধরে সাপ-বিড়ালের লড়াই চলে।

সাপটি কখনও ছোবল মারার চেষ্টা করে, আবার কখনও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সাপটিকে ঘাসের মধ্যে থেকে টেনে বের করে কামড়ে মেরে ফেলে বিড়ালটি। এরপর মরা সাপটিকে টেনে নিয়ে চলে যায় বিড়ালটি।

মিলন রহমান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।