যশোরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু


প্রকাশিত: ০২:২৯ পিএম, ২০ জুলাই ২০১৫

যশোরে ইজিবাইকের চেইনে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রী মুসলিমা আক্তারের (১৩) মৃত্যু হয়েছে। মুসলিমা শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার নূর আসলামের মেয়ে ও সরকারি এমএসটিপি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সোমবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুসলিমার পিতা নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের দিন দুপুরে আত্মীয়র বাড়ি থেকে ইজিবাইকে করে  বাড়ি ফিরছিল মুসলিমা। পথিমধ্যে শহরের খালধার রোডের মোড়ে পৌঁছালে তার ওড়না ইজিবাইকের পিছনে চেইনে পেঁচিয়ে যায়। এ সময় তার গলায় মারাত্মক আকারে ক্ষত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

মিলন রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।