গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত


প্রকাশিত: ০২:২৬ এএম, ২২ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতর নাম আহসান উল্লাহ সরকার (৫৫)। তার বাড়ি সদর উপজেলার ভবানীপুর গ্রামে। তিনি সাবেক মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আজাহারুল ইসলাম জানান, আহসান উল্লাহ সরকার নিজে প্রাইভেটকার চালিয়ে ভাবানীপুর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পা হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তার প্রাইভেটকারকে চাপা দেয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বাঘেরবাজার এলাকার কাজী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।

মো. আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।