টেকনাফে ৩৪ কোটি টাকার ইয়াবা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮
ছবি-ফাইল

কক্সবাজারের টেকনাফে ১১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। খুরেরমুখ এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে এসব ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার বাজার মূল্য প্রায় ৩৩ কোটি ৬০ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির হাবিলদার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল কাটাবনিয়ায় নিয়মিত টহল দিচ্ছিল। কিছুক্ষণ পর খুরেরমুখ শশান ঘাট এলাকা দিয়ে ৫-৬ জনকে বস্তা মাথায় আসতে দেখে চ্যালেঞ্জ করামাত্র বস্তা ফেলে পালিয়ে যায় তারা। পরে বিজিবি সদস্যরা বস্তাগুলো উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১১ লাখ ২০ হাজার পিস ইয়াবা পান।

এসব ইয়াবা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম জানিয়েছেন।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।