বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার দাবিতে সৈকতে মানববন্ধন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করার দাবিতে র‌্যালি ও মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এর আয়োজনে ‘জাতিসংঘে বাংলা চাই’ দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে রূপগঞ্জ প্রেসক্লাব। এ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের সি-বিচ এলাকায় র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া অনলাইন আবেদনের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ দাবির যাত্রা শুরু করা হয়।

রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিস্ট, গবেষক, লেখক এবং জাগো নিউজের রূপগঞ্জ প্রতিনিধি আলহাজ লায়ন মীর আব্দুল আলীমের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন, জাগো নিউজের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক তোফায়েল আহম্মেদ, এনটিভির সাংবাদিক একরাম চৌধূরী টিপু, জিটিভির সাংবাদিক ওমর ফারুক হিরু, জহির পলিমার ইন্ডাস্ট্রিজের মালিক শাহিন স্বপন ও মহসিন ভুইয়া।

RUPGONJ-1

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ আলম হোসেন, মনির হোসেন মনু, মাসুদ করিম, রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক খলিল সিকদার, ছাত্তার আলী সোহেল, আবুল কালাম শাকিল, এ হাই মিলন, জিএম সহিদ, সফিকুল আলম ভুইয়া, নজরুল ইসলাম, সুশিল সরকার, জিটিভির আশিকুর রহমান হান্নান, কালের কণ্ঠের এসএম শাহাদাত, আনোয়ার হোসেন, জিয়াউর রাশেদ, জাহাঙ্গীর আলম হানিফ, সাইফুল ইসলাম, মাহবুব আলম প্রিয় প্রমূখ। এতে কক্সবাজারে আসা রাজশাহী বিভাগের বেশ কয়েকজন শিক্ষকসহ স্থানীয়রাও অংশ নেন এবং একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, পৃথিবীর কোনো রাষ্ট্রকে ভাষার দাবিতে প্রাণ দিতে হয়নি। কেবল বাংলা ভূখণ্ডে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেতে রফিক, জব্বার, সালামসহ অনেককে প্রাণ দিতে হয়েছে। এ ত্যাগের সম্মানে জাতিসংঘ আন্তর্জাাতিক ভাবে মাতৃভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেয়। কিন্তু এ ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করা হয়নি। তাই বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করার দাবি জানান বক্তারা।

মীর আব্দুল আলীম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।