বাঁকখালীতে অবৈধ পাথর মহালের সন্ধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:০০ পিএম, ১২ মার্চ ২০১৮

কক্সবাজারের কস্তুরাঘাটস্থ বিআইডব্লিউটিএ অফিসের পেছনে বাঁকখালী নদীর তীরবর্তী এলাকায় একটি বিশালাকার পাথর মহালের সন্ধান পেয়েছে প্রশাসন। বেশ কয়েকদিন থেকে একটি অসাধুচক্র প্রায় পাঁচ একর জায়াগা জুড়ে এই বিস্তৃত পাথর মহালটি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নোমান হোসেন প্রিন্সের নেতৃত্বে অভিযান চালিয়ে পাথর মহালটি নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিম উদ্দীনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. নোমান হোসেন প্রিন্স বলেন, শহরের উপকণ্ঠে বাঁকখালীর নদীর তীরে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে একটি পাথর মহালের সন্ধান মিলেছে। একটি চক্র বেশ কিছুদিন ধরে সেখান থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল। খবর পেয়ে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নির্দেশে পাথর মহালটি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, পাথর মহালটি অত্যন্ত সম্ভাবনাময়। এই মহাল থেকে একটা বিশাল অংকের রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।