ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে উচ্ছেদ অভিযান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৯ মার্চ ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সরকারি জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ।

এ সময় সওজ কর্তৃপক্ষ ফুটপাত, খাবার হোটেল, ওষুধের দোকান, পরিবহন টিকিট কাউন্টারসহ কমপক্ষে দেড় হাজার অবৈধ স্থাপনা উচ্ছে করেছে।

তবে অভিযানে প্রভাবশালীদের স্থাপনা ভাঙা হয়নি বলে জানায় প্রত্যক্ষদর্শী এবং ওই এলাকার ব্যবসায়ীরা। সড়ক ও জনপথ বিভাগ ঢাকা জোনের স্ট্যাট অ্যান্ড ল’ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ অভিযান।

Siddhirgonj-2

এ সময় নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলীউল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহরিয়ার আলম ও উপ-সহকারী প্রকৌশলী মতিয়ার রহমানসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের নেতৃত্বদানকারী সড়ক ও জনপথ বিভাগ ঢাকা জোনের স্ট্যাট অ্যান্ড ল’ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী জানান, শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে যেসব ফুটপাত, মার্কেটের সামনে সরকারি জায়গা দখল করে কাঁচা-পাকা দোকান, খাবার হোটেল, ফার্মেসি, পরিবহন টিকিট কাউন্টার গড়ে তোলা হয়েছে, যা অবৈধ। দখলকারীরা এসব দোকান তুলে জন-চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। তাই অবৈধভাবে সরকারি জমি দখল করে গড়ে উঠা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

হোসেন চিশতী সিপলু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।