আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২২ মার্চ ২০১৮
ছবি-ফাইল

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পানিতে ডুবে মিহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিহান ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী মনির হোসেনের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন জানান, সকালে মিহান বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।