আড়াইহাজারে বাউল শিল্পীকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৩ মার্চ ২০১৮
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারিবারিক কলহের জের ধরে সুমি আক্তার (২২) নামে এক বাউল শিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শরীফের বিরুদ্ধে। শুক্রবার উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ বছর আগে উপজেলার কাহিন্দী গ্রামের ইদ্রিছ আলীর মেয়ে সুমি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী নারান্দী গ্রামের মৃত ওমর আলীর ছেলে শরীফের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন কারণে সুমি আক্তারকে নির্যাতন করে আসছিল স্বামী মাদকাসক্ত শরীফ। এ নিয়ে পারিবারিক ও সামাজিকভাবে বেশ কয়েকবার বিচারও হয়েছে। এমনকি সুমিকে গান গাইতেও নিষেধ করেছিল শরীফ। শুক্রবার সকালে সুমি আক্তারকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে তার মরদেহ ঘরের মেঝেতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আড়াইহাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম বলেন, নিহতের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।