নৌকায় কিশোরীকে গণধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:২১ পিএম, ২৮ মার্চ ২০১৮

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকায় ঘুরানোর কথা বলে এক (১৪) কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। সেইসঙ্গে ধর্ষণের বিষয়টি কাউকে না বলতে কিশোরীকে হুমকি দেয়া হয়েছে।

এ ঘটনায় বুধবার সকালে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে বন্দর থানায় ধর্ষক জাহাঙ্গীরসহ তার বন্ধুদের বিরুদ্ধে মামলা করলে সন্ধ্যায় বিয়ষটি নিশ্চিত করে পুলিশ।

মামলার বরাত দিয়ে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মণ্ডল জানান, বগুড়া জেলার গোয়ালবাড়ী এলাকার মৃত মোফাজ্জল হোসেনের মেয়ে গার্মেন্টকর্মী বন্দর উপজেলায় বসবাস করে।

মাদারীপুর জেলার শিবচর থানার ইমাম উদ্দিন মাতাব্বর কান্দি এলাকার আশ্রাফ উদ্দিন মিয়ার বখাটে ছেলে জাহাঙ্গীর শহরের একটি গার্মেন্টে চাকরি করে। আসা-যাওয়ার পথে জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্ক হয় ওই কিশোরীর।

গত ২০ মার্চ রাতে শীতলক্ষ্যা নদীতে বেড়াতে যাওয়ার কথা বলে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় নিয়ে যায় কিশোরীকে। সেখানে জাহাঙ্গীর তার দুই বন্ধু সাবু এবং আবু বক্করকে সঙ্গে নেয়। পরে তারা গার্মেন্টকর্মীকে একটি নৌকায় তোলে। ওই নৌকায় পালাক্রমে ধর্ষণ করে কিশোরীকে। ধর্ষণের পর কাউকে কিছু না বলতে হুমকি দেয়। বুধবার কিশোরীর মা বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।

তিনি আরও জানান, ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।