যশোরে বিএনপি নেতা মিজান কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৩ এপ্রিল ২০১৮

নাশকতার পরিকল্পনার মামলায় যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান মিজানকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

সোমবার তিনি যশোরের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. আমিনুল ইসলাম তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ২০১৫ সালে যশোর কোতোয়ালি থানার এসআই আলী আকবর মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়, বিরোধী দলের হরতালকে সফল করতে বিএনপি, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ২০১৫ সালের ১৯ নভেম্বর যশোর শহরের কাঠেরপুল এলাকায় সশস্ত্র মিছিল করছিল- এমন খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালিয়ে যশোর সদর উপজেলার বিএনপির সভাপতি মো. নূরুন্নবীসহ চারজনকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে পুলিশ চারটি পেট্রলবোমা, ১০টি বাঁশের লাঠি ও ১০ জোড়া পুরনো স্যান্ডেল উদ্ধার করে।

পরে তাদের জিজ্ঞাসাবাদের পর ওই চারজনসহ মোট ২৩ জনের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা ও বিস্ফোরক বহনের দায়ে মামলাটি করা করা হয়। এই মামলায় মিজানুর রহমান খান ৬ নম্বর আসামি।

মিলন রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।