সীমান্তে পাওয়া কিশোরীটি কে?

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৬ এপ্রিল ২০১৮

যশোরের বেনাপোল সীমান্ত থেকে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে (১৭) উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে বেনাপোল-পুটখালী সড়কের এমপি মোড় থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেয়।

স্থানীয় যুবক আশরাফ আলী জানান, মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে সীমান্ত এলাকায় একা বসে থাকতে দেখে পাচারের সন্দেহ হয়। এ সময় তারা মেয়েটির কাছে নাম ঠিকানা জানতে চায়। কিন্তু সে সঠিকভাবে পরিচয় না দিতে পারায় নিরাপত্তার কথা ভেবে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটি জানিয়েছে তার বাড়ি ভারতের বনগাঁ এলাকায়। মেয়েটির ছবি ও তার দেয়া তথ্য দিয়ে বিষয়টি পেট্রাপোল থানাকে জানানো হয়েছে রাতেই। এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মেয়েটি আপাতত তাদের হেফাজতে আছে। অভিভাবক পেলে তার হাতে তুলে দেয়া হবে। আর না পাওয়া গেলে কোনো এএনজিও সংস্থার কাছে দেওয়া হবে বলেও জানান তিনি।

জামাল হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।