সোনারগাঁয়ে ২২শ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৮ জুন ২০১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই হাজার ২০০ পিস ইয়াবাসহ জালাল উদ্দিন জালু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগর পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় শুক্রবার দুপুরে সোনারগাঁ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

আটক জালাল উদ্দিন জালু উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগর পশ্চিমপাড়া গ্রামের রহমত আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জালাল উদ্দিন জালু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা দুই হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক হাবিববু রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর জালাল উদ্দিন জালুকে আদালতে পাঠানো হয়েছে।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।