রাঙ্গামাটির ডিসির মোবাইল নম্বর ক্লোন করে অর্থ দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২০ জুন ২০১৮

রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এর অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের Dc Rangamati নামে ফেসবুক আইডিতে এ তথ্য জানানো হয়।

সেখানে লেখা হয়েছে, জেলা প্রশাসক, রাঙ্গামাটি পার্বত্য জেলার অফিসিয়াল মোবাইল নম্বর ০১৫৫০-৬০১৪০১ ক্লোন করা হয়েছে। এই নম্বরটি থেকে বিভিন্ন জনকে ফোন দিয়ে টাকা দাবিসহ নানাবিধ অন্যায় কার্যক্রমের তৎপরতা চালানো হচ্ছে। তাই এই নম্বর থেকে কোনো ফোন এলে নিশ্চিত না হয়ে কোনো কাজ না করার জন্য অনুরোধ করা হলো।

Rangamati

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন নম্বরটি ক্লোন করা হয়েছে। এ নম্বর থেকে ফোন করে বিভিন্নজনের সঙ্গে অর্থসহ নানা ধরনের অন্যায় কার্যক্রম চালানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি আমাদের বিভিন্ন উপজেলার ইউএনওদেরকে ফোন দেয়া হয়েছে।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।