ঈদের দিনে তরুণীকে ধর্ষণ, শ্যালক-দুলাভাই ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০৫ পিএম, ২১ জুন ২০১৮

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের ছোট ভাই ও তার বোন জামাইকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার বক্তাবলীর মধ্যনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো- বক্তাবলীর মধ্যনগর এলাকার মৃত করম আলীর ছেলে দীলকুস আলী (৪৫) ও একই এলাকার মৃত শহর আলীর ছেলে শাহাবুদ্দিন (৬২)।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফতুল্লার বক্তাবলীর মধ্যনগর এলাকার এক তরুণীর সঙ্গে একই এলাকার মৃত করম আলীর ছেলে সিদ্দিক বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক তৈরি করে।

সেই সম্পর্কের সুবাদে ঈদের দিন বিয়ের প্রলোভন দেখিয়ে ফতুল্লার কাশিপুরে একটি বাড়িতে নিয়ে তরুণীকে ধর্ষণ করে সিদ্দিক। পরে তরুণী সিদ্দিককে বিয়ের কথা বললে অস্বীকার করে।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ঈদের দিন সিদ্দিক আলী তার এলাকার এক তরুণীকে কাশিপুর এলাকায় নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় তরুণী সিদ্দিকসহ কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ করলে সিদ্দিকের ছোট ভাই দিলকুছ আলী ও বোন জামাই শাহাবুদ্দিনকে গ্রেফতার করা হয়। তবে সিদ্দিক যদি তরুণীকে বিয়ে করতে রাজি হয় তাহলে গ্রেফতারকৃতদের ছেড়ে দেয়ার চিন্তা-ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে ওসি স্যার উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার পর বিস্তারিত জানাতে পারব বলেও জানান এসআই আমিনুল ইসলাম।

মো: শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।