বেনাপোলে ফেনসিডিল ও ভারতীয় শাড়ি উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৪ জুলাই ২০১৮

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৪২২ বোতল ফেনসিডিল ও ১২২ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।

মঙ্গলবার সকালে বেনাপোলের শিকড়ি বটতলা থেকে ফেনসিডিল ও খড়িডাঙ্গা এলাকা থেকে ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। তবে কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বেনাপোল ৪৯-বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন বলেন, চোরাচালানিরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এনে শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালালে চোরাচালানিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা খুলে ৪২২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। একই সময়ে খড়িডাঙ্গা মাঠে অভিযান চালিয়ে ১২২ পিস ভারতীয় দামি শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার ফেনসিডিল যশোর বিজিবি ব্যাটালিয়নে ও শাড়ি বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানান সুবেদার মনির হোসেন।

মো. জামাল হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।