যশোরে যুবকের পুঁতে রাখা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৭ জুলাই ২০১৮

যশোর শহরের মুড়লীর পিপলস রাবার ফ্যাক্টরির বাগান থেকে সোহেল রানা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা মুড়লী খাঁপাড়ার মৃত নুরুনবীর ছেলে এবং একটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।

পুলিশ জানায়, গতকাল রাতে একই এলাকার আসাদুল নামে এক যুবক তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। গভীর রাতেও সোহেল রানা বাড়ি ফেরেনি। শুক্রবার সকালে ওই রাবার ফ্যাক্টরির পাশে রেল লাইনের কাছে সোহেল রানার জুতা পাওয়া যায়। ভেজা মাটিতে রক্তের দাগ এবং ধস্তাধস্তির আলমত থেকে এলাকাবাসী একটু দূরে রাবার ফ্যাক্টরির ভেতরে তার মরদেহ পুঁতে রাখা দেখতে পায়। এরপর পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আসাদুল ও তার শ্যালক।

কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, নিহত সোহেল রানা কোতোয়ালী থানায় দায়ের করা একটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন।

মিলন রহামান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।