কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:২৪ এএম, ০৮ আগস্ট ২০১৮
ফাইল ছবি

কুমিল্লায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফারুক (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই উপজেলার রামরাই গ্রামের মমতাজ মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব ১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল মাদক উদ্ধার করতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফারুক ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুক নিহত হয়।

কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান এক ক্ষুদে বার্তায় জানান, নিহত মাদক ব্যবসায়ী ফারুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল থেকে বিপূল পরিমাণ ইয়াবা, গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।