বেনাপোলে ভারতীয় শাড়ি ও ফেনসিডিল উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১২ আগস্ট ২০১৮

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে রোববার সকালে পৃথক অভিযান চালিয়ে ২৭৯ পিস ভারতীয় শাড়ি ও ৮৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি তারা।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান, পুটখালী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী অভয়বাস ইছামতি নদীর পাড় হতে ২৭৯ পিস ভারতীয় শাড়ি, পুটখালী মাদরাসার পাশ থেকে ২০০ বোতল ও বারপোতা মাঠের মধ্য হতে ৬৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত শাড়ি বেনাপোল শুল্ক গুদামে ও ফেনসিডিল বিজিবি ব্যাটালিয়নে জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।

জামাল হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।