কারখানার ক্রেন ছিঁড়ে প্রাণ গেল ২ শ্রমিকের
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের একটি কারখানায় ক্রেনের তার ছিঁড়ে শ্রমিকের ওপর পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার রূপসী এলাকাস্থ সিটি গ্রুপের একটি ইউনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো সিটি গ্রুপের একটি ইউনিটে (ডেইলি লেবার) ওয়েল্ডিং শ্রমিক হিসেবে সরদার রবিউল, তুষার ও জুয়েল কাজ করতেছিল।
এ সময় ক্রেনের তার ছিঁড়ে তুষার (১৯) ও জুয়েলের (২২) ওপর পড়লে গুরুতর আহত হয়। আতহ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সিটি ওয়েল মিলের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, সিটি গ্রুপের কারখানার একটি ইউনিটে অস্থায়ী দিনমজুর হিসেবে জুয়েল ও তুষার কাজ করা অবস্থায় ক্রেনের তার ছিঁড়ে তাদের ওপর পড়ে। গুরুতর আহত হওয়ায় চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে তাদের মৃত্যু হয়।
রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাজাউল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শুনেছি তাদের দুইজনের মৃত্যু হয়েছে।
মীর আব্দুল আলীম/এএম/জেআইএম