টেকনাফে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮
প্রতীকী ছবি

মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার চালান পাচারকালে ১৫ হাজার ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর ইউনিয়নের নাজিরপাড়ার কামালের মৎস্য খামার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার আব্দুল আলমের ছেলে মো. ওমর ফারুক (১৮), টেকনাফ সদরের নাজির পাড়ার জামাল আহমদের ছেলে মোহাম্মদ রফিক (১৮) ও একই গ্রামের মৃত কালা মিয়া হোসেনের ছেলে মো. আইয়ুব (১৮)।

টেকনাফ ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী বলেন, টেকনাফ সদরের নাজিরপাড়া কামালের মৎস্য খামার এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসছে- এমন খবরে ওই এলাকায় অবস্থান নেয় বিশেষ টহল দল।

তিনি বলেন, বেলা ২টার দিকে তিন যুবককে দেখে সন্দেহ হওয়ায় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ মডেল থানা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকালে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হবে।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।