টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮

কক্সবাজারের টেকনাফ পৌরসভা সদরের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭। মঙ্গলবার রাত ৯টার দিকে এ অভিযান চালানো হয়।

আটক মোহাম্মদ হোসেন (৩৫) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম জালিয়াপাড়ার মৃত আবু বক্করের ছেলে।

র‍্যাব-৭ টেকনাফ ক্যাম্প-১ এর কোম্পানি কমান্ডার লে. মীর্জা শাহেদ মাহতাব (এক্স-বিএন) জানান, বিশাল একটি ইয়াবার চালান পাচারের অপেক্ষায় রয়েছে, গোপনে এমন সংবাদ পেয়ে টেকনাফ পৌর সদরের জালিয়াপাড়ায় অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল।

পরে ঘটনাস্থল থেকে মোহাম্মদ হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বাড়ির ভেতর থেকে বস্তাবন্দি বেশ কিছু ইয়াবার পোটলা বের করে দেন। তা জব্দ করে গণনা করে প্রায় এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জব্দ ইয়াবাসহ তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।