৯ লাখ পিস ইয়াবা ফেলে গেল পাচারকারীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৯ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ'র (বিজিবি) সদস্যরা।

শনিবার সকালে টেকনাফের আড়িয়াখাল ও হারিয়াখালী লবণ মাঠ এলাকায় এসব ইয়াবা জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান টেকনাফে নিয়ে আসা হয়েছে এ খবর পেয়ে ভোরে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে বিজিবির একটি দল নাজিরপাড়া আড়িয়াখাল এলাকায় অভিযান চালায়। এসময় ৮ লাখ পিস ইয়াবা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।

একই দিন টেকনাফের সাবরাংয়ের হাড়িয়াখালী লবণ মাঠে বিজিবির আরেকটি দল অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করে। ওই উদ্ধার অভিযানেও কাউকে আটক করতে পারেনি বিজিবি।

টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরী জানান, ভোরে পৃথক অভিযানে ৯ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে এগুলো ধ্বংস করা হবে।

সায়ীদ আলমগীর/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।