বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:৫৯ এএম, ২২ নভেম্বর ২০১৮
ছবি-ফাইল

কুমিল্লায় খোরশেদ আলম (৪২) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার মুড়াপাড়া গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন থানার এসআই শামসুদ্দিন আহমেদ।

পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, একই গ্রামের আবুল হোসেন ও মফিজুল রহমানের সঙ্গে খোরশেদ আলমের বিরোধ চলে আসছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তারা তাকে বাড়ি থেকে ডেকে এনে মফিজের বাড়ির পাশে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে।

এসআই শামসুদ্দিন আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে আবুল হোসেন ও মফিজসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এখনও কেউ আটক হয়নি। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কামাল উদ্দিন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।