বাবার ট্রাকের নিচে পড়ে প্রাণ গেল দুই ছেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮
ফাইল ছবি

কুমিল্লায় বাবার চালানো ট্রাক থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে দুই ছেলে নিহত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড ফুটওভার ব্রিজের নিচে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- শরীয়তপুর জেলার নাজিম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম সিয়াম (৭) ও সাইফুল ইসলাম জেহাদ (৪)। তারা বাবার চালনো ট্রাকে করে মায়ের সঙ্গে চট্টগ্রাম বেড়াতে যাচ্ছিলেন।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুবুর রহমান বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকের সামনে বসিয়ে স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন নাজিম উদ্দিন। কিন্তু অসাবধানতাবশত হঠাৎ সিয়াম ও জেহাদ গাড়ির দরজা খুলে নিচে পড়ে যায়। তারপর বাবার চালানো ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ওই দুই ভাই নিহত হয়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। ট্রাক এবং চালক বাবাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

কামাল উদ্দিন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।