এক বছর ধরে মেয়েকে ধর্ষণ করত বাবা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:২২ পিএম, ৩০ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক লম্পট বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটি নিজে বাদী হয়ে তার পিতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই মেয়েটির মা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। তিনি (মা) কাজে গেলে মেয়েটির বাবা প্রায় দিন তাকে জোরপূবর্ক ধষণ করে আসছিলেন। লোক-লজ্জার ভয়ে মেয়েটি কাউকে কিছু বলত না। এভাবে দীর্ঘ এক বছর ধরে ওই লম্পট তার মেয়েকে ধর্ষণ করে। পিতার অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে অবশেষে মেয়ে ঘটনাটি তার মাকে বলতে বাধ্য হয়। পরে মা তার মেয়েকে নিয়ে অন্যত্র বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। এতে করে ওই লম্পট মা-মেয়েকে নানাভাবে হুমকি দিতে থাকে। নিরুপায় হয়ে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানায় তারা। পরে তাদের সহায়তায় বুধবার থানায় এসে ওই মেয়ে বাদী হয়ে তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলা দায়েরের পর ওই ধর্ষক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি ন্যাক্কারজনক। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

মো. শাহাদাত হোসেন/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।