দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল উপাচার্যের গাড়ি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১১ মার্চ ২০২০

সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের গাড়ি। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তেল পাম্প থেকে তেল নিয়ে ফেরার সময় সদর উপজেলার ঘোনাপাড়া টিটিসির সামনে এক পথচারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান। তবে গাড়ির চালক আতিকুর রহমান ঝন্টু আহত হয়েছেন।

উপাচার্য ব্যক্তিগত সচিব মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।