পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৮ জুলাই ২০২২

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর দক্ষিণ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো সোনাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে আবদুর রহমান ফাওয়ায়েজ (৮) ও জালালের ছেলে ফাহমিদ (৮)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

শিশু ফাওয়ায়েজের বাবা বেলাল হোসেন জাগো নিউজকে বলেন, ফাওয়ায়েজ ও ফাহমিদকে দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পাশের মসজিদের পুকুরের ঘাটে দুজনের গেঞ্জি এবং প্যান্ট দেখতে পাই। এতে আমাদের সন্দেহ হলে পুকুরে নেমে খোঁজ করি। এ সময় ডুবন্ত অবস্থা দুজনকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ফাহমিদ ও ফাওয়াজ সম্পর্কে চাচাতো ভাই। তারা সাতার জানতো না। বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।