কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি লুৎফর, সম্পাদক পারভেজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ৩০ জুলাই ২০২২
বাঁয়ে মো. লুৎফর রহমান ও ডানে সাইয়েদ মাহমুদ পারভেজ

কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচনে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. লুৎফর রহমান সভাপতি এবং বাংলাভিশন ও আমাদের সময় প্রতিনিধি সাইয়েদ মাহমুদ পারভেজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার হাসান ইমাম মজুমদার ফটিক বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এছাড়া দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম ও ডেইলি অবজারভার প্রতিনিধি নজরুল ইসলাম দুলাল সহ-সভাপতি, নিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি হুমায়ূন কবির জীবন সাংগঠনিক সম্পাদক, সময় টিভি প্রতিনিধি বাহার রায়হান সহ-সাধারণ সম্পাদক, মোহনা টিভি প্রতিনিধি তাওহীদ হোসেন মিঠু অর্থ সম্পাদক, চ্যানেল টুয়েন্টি ফোর প্রতিনিধি জাহিদুর রহমান দপ্তর সম্পাদক, আরিফ সেলিম ওপেল সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার বার্তা সম্পাদক হাবীবুর রহমান খান পাঠাগার সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনকে রিপন, নেকবর হোসেন বিজ্ঞান ও পাঠাগার সম্পাদক, দৈনিক শিরোনাম প্রতিনিধি মোতাহার মাহবুব, এনটিভি প্রতিনিধি অধ্যাপক জালাল উদ্দিন ওমর ফারুকী তাপস, মাহবুব আলম বাবু, সেলিম রেজা মুন্সি কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।

নির্বাচনে ৫৬ ভোটারের মধ্যে ৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে একটি ভোট বাতিল হয়।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।