বেনাপোলে ছয়টি হাতবোমা উদ্ধার


প্রকাশিত: ০৯:২৩ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

যশোরের বেনাপোল থেকে ছয়টি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার ভোরে বোমাগুলো উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, বোয়ারিয়া গ্রামের একটি নির্জন স্থানে বসে নাশকতার পরিকল্পনা করছে দুর্বৃত্তরা-এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ছয়টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়। বোমাগুলো থানায় এনে নিষ্ক্রিয় করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি অপূর্ব হাসান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।