বন্যায় ভারতীয় নাগরিকের মরদেহ ভেসে এলো ডিমলায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৫ অক্টোবর ২০২৩

সিকিমে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজদের একজনের মরদেহ নীলফামারীর ডিমলায় ভেসে এসেছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিছামত ছাতনাই চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া মরদেহের নাম-পরিচয় মেলেনি। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে মরদেহ হস্তান্তর করে বিজিবি।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে কিছামত চরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। বিজিবি ডিমলা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ, বিজিবি, বিএসএফ ও ভারতীয় পুলিশের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়।

ওসি লাইছুর রহমান জাগো নিউজকে বলেন, মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না। তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহটি সিকিমের বন্যায় নিখোঁজদের মধ্যে একজনের।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।