সাংবাদিক কামাল উদ্দিনের স্ত্রী মারা গেছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

কুমিল্লার সাংবাদিক কামাল উদ্দিনের স্ত্রী নাছরিন আক্তার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর ৫টার দিকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাংবাদিক কামাল উদ্দিন তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা নগরীর ইনসাফ হাউজিংয়ে প্রথম জানাজা, দেবিদ্বার উপজেলার বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় এবং উপজেলার জগন্নাথপুর গ্রামে বাদ আছর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুন: সংঘর্ষের মধ্যে পড়ে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন

নাছরিন আক্তার দেবিদ্বার উপজেলার বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২৩ অক্টোবর তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। কুমিল্লায় প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিন বিকেলে তাকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সোমবার থেকে অক্সিজেন সংকট ও ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ায় লাইফসাপোর্টে নেওয়া হয়।

তার মৃত্যুতে কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার, দেবিদ্বার উপজেলা সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জাহিদ পাটোয়ারী/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।