ময়নামতি ওয়ার সিমেট্রিতে ৭ দেশের প্রতিনিধির শ্রদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:১৬ পিএম, ১১ নভেম্বর ২০২৩

কমনওয়েলথ দিবসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদদের স্মরণে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে শ্রদ্ধা জানিয়েছেন সাত দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।

শনিবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লা সেনানিবাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাধি সৌধ ওয়ার সিমেট্রিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এতে অংশ নেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, ভারত, পাকিস্তানের রাষ্ট্রদূত ও প্রতিনিধিসহ বাংলাদেশের সামরিক প্রতিনিধিরা।

আরও পড়ুন: কক্সবাজারে আইকনিক রেলস্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক, জাপান রাষ্ট্রদূত ইয়োমা কিমিনরি, অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার নারদিয়া সেম্পসন, বাংলাদেশের নিযুক্ত ভারতের প্রতিরক্ষা প্রতিনিধি বিগ্রেডিয়ার এম এস সাবারওয়াল, পাকিস্তানের প্রতিনিধি সাইয়েদ আহমেদ মারুফসহ ব্রিটিশ কাউন্সিল ও বিভিন্ন দেশের মোট ৬৮ জন অতিথি।

 

জাহিদ পাটোয়ারী/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।