কুমিল্লায় পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৩ নভেম্বর ২০২৩

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার অষ্টগ্রাম পূর্ব পাড়ার লিটন সূত্রধরের ছেলে আনন্দ সূত্রধর (৫) ও জুবরাজ সূত্রধরের ছেলে পাবন সূত্রধর (৫)। তারা অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিলেন। সম্পর্কে দুজন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, আনন্দ ও পাবন সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় ধরে দুজনকে না দেখে পরিবারের সদস্যরা খুঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে পুকুরে পানি থেকে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সিকদার জাগো নিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।