কুমিল্লায় বাসচাপায় ৩ সিএনজি যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:২৮ এএম, ১২ এপ্রিল ২০১৬

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের আবদুল জব্বারের স্ত্রী নুর জাহান বেগম (৫০), একই গ্রামের তোফয়েল আহাম্মদের স্ত্রী  সালেহা বেগম (৪০) এবং একই উপজেলার আবুল কাসেমের ছেলে সিএনজি চালক আবুল বাশার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থকে ছেড়ে যাওয়া নোয়াখালীগামী একটি যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়। এছাড়াও ওই দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন নিহত সালেহা বেগমের স্বামী তোফয়েল আহমেদ। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র ভট্ট হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।