কক্সবাজারে ২২ রোহিঙ্গাকে আটকের পর স্বদেশে ফেরৎ


প্রকাশিত: ০৬:২১ এএম, ১৬ এপ্রিল ২০১৬

কক্সবাজারের ঘুমধুম ও তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২২ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। পরে মানবিক সহায়তা দিয়ে দুপুরে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধীনস্ত ঘুমধুম ও তুমব্রু বিজিবি সদস্যরা শনিবার সকালে পৃথক অভিযান চালিয়ে এসব মিয়ানমার নাগরিককে আটক করেন।

কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক ইমরান উল­্লাহ সরকার জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের তুমব্রু পশ্চিমকূল ও বেতবুনিয়া বাজার এলাকায় বিজিবির সদস্যরা টহলদানকালে এসব রোহিঙ্গাদের আটক করেন। আটককৃতদের মানবিক সেবা দিয়ে দুপুরে আবার স্বদেশে ফেরৎ পাঠানো হয়েছে।

চলিত এপ্রিল মাসে এ পর্যন্ত ২৪৫ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) সীমান্ত অতিক্রমের সময় আটক করে স্বদেশে ফেরৎ পাঠানো হয় বলেও উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।