কুমিল্লায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫২ এএম, ১৭ এপ্রিল ২০১৬

কুমিল্লায় লিমন নামে এক নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে জেলার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু লিমন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।  

শিশুটির বাবা আবুল কাশেম জানান, শনিবার দুপুর থেকে লিমনকে (৮) খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানেও খোঁজাখুঁজি করা হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে লিমনের ভাসমান মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লামরদেহটি উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।