কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৭ এপ্রিল ২০১৬

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ওমর মল্লিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি দেবিদ্বার উপজেলার কালামুড়িয়া গ্রামের রনজিত মল্লিকের ছেলে এবং ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি।

চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল আজম জানান, ওমর মল্লিক মোটরসাইকেল যোগে কুমিল্লার হাড়িসর্দার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ এবং দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি ফাঁড়িতে আনা হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।