যমুনা এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে বিক্ষোভ


প্রকাশিত: ০৬:০৩ এএম, ১৮ এপ্রিল ২০১৬
প্রতীকী ছবি

যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে বিক্ষোভ করেছে যাত্রী ও এলাকাবাসী। সোমবার সকাল পৌনে ৭টার দিকে কয়েকশ’ লোকজন রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জাগো নিউজকে জানান, সকাল পৌনে ৭টার দিকে যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে যাত্রী ও এলাকাবাসী শ্রীপুর স্টেশনে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি (৬ টা ৫৩ মিনিটে) অতিক্রম করার কথা ছিল। বিক্ষোভের কারণে ট্রেনটি স্টেশনে কয়েক মিনিট যাত্রা বিরতি করে। বিয়ষটি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়ে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা রেলপথ থেকে সরে যায়। পরে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।
                    
আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।