গোপালগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৬

গোপালগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মানিক শেখ (২৫) নামে এক কৃষক নিহত হযেছেন। এসময় তারা নিহত মানিকের ভাই লেবু শেখকেও (৩২) কুপিয়ে আহত করে।

আহত লেবু শেখকে গুরুতর অবস্থা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার  সকাল ১০টার দিকে সদর উপজেলার নিজড়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের হিরু শেখ ও বকুল শেখের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ দিন সকালে বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ চলাকালে কথা কটাকাটির ঘটনা ঘটলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায় বকুল শেখ তার ছেলে মামুন শেখসহ লোকজন প্রতিপক্ষ মানিক শেখ ও তার ভাইকে কুপিয়ে আহত করে। পরে অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ থানা পুলিশের ওসি মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে দোষীদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এস এম হুমাূন কবীর/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।