র‌্যাবের গাড়ি থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু


প্রকাশিত: ০৬:১৭ এএম, ২০ এপ্রিল ২০১৬

গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের গাড়ি থেকে লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাসেল (২০)। তিনি শ্রীপুরের গাড়ারণ এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, রাসেল শ্রীপুর থানার নারী অপহরণ ও হত্যা মামলায় অভিযুক্ত। বুধবার ভোরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করলে অপর একটি গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
                    
আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।