টঙ্গীতে ফ্ল্যাট বাড়ি থেকে নবজাতকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০২:৩০ এএম, ২১ এপ্রিল ২০১৬

গাজীপুর মহানগরীর টঙ্গী দপ্তপাড়া এলাকায় একটি ফ্যাট বাড়ি থেকে এক নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে টঙ্গী দপ্তপাড়া এলাকার আমির হামজার ৫ তলা ফ্ল্যাটের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

টঙ্গী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জোবায়ের মৃধা জানান, সন্ধ্যায় ওই ফ্ল্যাটের দ্বিতীয় তলার সিঁড়িতে পলিথিনে মোড়ানো ওই নবজাতকের মরদেহ দেখতে পেয়ে ভাড়াটিয়ারা থানায় খবর দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওই নবজাতকের বয়স ১ দিন বলে জানা গেছে। তার পরিচয় পাওয়া যায়নি।
                    
আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।