কুমিল্লায় অগ্নিকাণ্ডে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত


প্রকাশিত: ০৪:১৩ এএম, ২২ এপ্রিল ২০১৬

কুমিল্লায় অগ্নিকাণ্ডে হোটেল ও ষ্টেশনারী দোকানসহ অন্তত ১৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। শুক্রবার ভোরে জেলার বুড়িচং উপজেলার কংশনগর বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে জানা যায় নি।

বাজারের ব্যবসায়ী আলিফ রায়হান হামিদ জানান, কংশনগরের মধ্য বাজারের বৈশাখী হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে তা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই আসাদ জানান, কুমিল্লা ও মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।   

মো. কামাল উদ্দিন/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।