গাজীপুরে ১৭টিতে আ.লীগ, ৩টিতে বিদ্রোহী জয়ী
গাজীপুরের তিন উপজেলার ২০ ইউনিয়নের ১৭টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকী তিনটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। বিএনপি বা অন্য কোনো দলের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন নি।
কাপাসিয়া উপজেলা :
কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দলীয় নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- রায়েদ ইউনিয়নে আব্দুল হাই, বারিষাব ইউনিয়নে এসএম আতাউজ্জামান বাবলু, ঘাগটিয়া ইউনিয়নে শাহীনুর আলম সেলিম, সনমানিয়া ইউনিয়নে শাহাদত হোসেন মাস্টার, কড়িহাতা ইউনিয়নে মাহবুবুল আলম মোড়ল, তরগাঁও ইউনিয়নে আইবুর রহমান সিকদার, কাপাসিয়া ইউনিয়নে সাখাওয়াত হোসেন প্রধান, দুর্গাপুর ইউনিয়নে এমএ গাফফার, চাঁদপুর ইউনিয়নে মিজানুর রহমান মাস্টার। আর টোক ইউনিয়নে শরিফ মোহাম্মদ ওয়াহিদ, সিংহশ্রী ইউনিয়নে আশরাফ উদ্দিন আলামিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন।
শ্রীপুর উপজেলা :
শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের সবগুলোতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দলীয় নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- মাওনা ইউনিয়নে জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর ইউনিয়নে নুরুল ইসলাম, তেলিহাটি ইউনিয়নে আব্দুল বাতেন সরকার, কাওরাইদ ইউনিয়নে রফিকুল ইসলাম মন্ডল, বরমি ইউনিয়নে বাদল সরকার, গোসিংগা ইউনিয়নে শাহজাহান সরকার, রাজাবাড়ি ইউনিয়নে মো. ফারুক হোসেন, প্রহলাদপুর ইউনিয়নে নুরুল ইসলাম আকন্দ।
গাজীপুর সদর উপজেলা :
গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আক্তারুজ্জামান শুক্কুর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আমিনুল ইসলাম/এসএস/এমএস